♦️মার্কেটিং কি? (What is Marketing?)
Marketing হলো, যে কোন brand, business, product বা service কে, মার্কেটে ও জনসাধারণের মধ্যে প্রচার করার এবং সেগুলির demand ও value বৃদ্ধি করার একটি প্রক্রিয়া।
এই প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের মার্কেটিং কৌশল ব্যবহার করা হয়।
যে কোন ছোট ব্যবসায়ী থেকে শুরু করে মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোকে ও তাদের product, brand বা business এর মার্কেটিং করতে হয়।
এই Marketing প্রক্রিয়ার মাধ্যমেই তারা সবার কাছে তাদের brand, products, ও services গুলোর ব্যাপারে জানিয়ে দিতে পারেন।
তাছাড়া, বর্তমান সময়ে কিছু কার্যকর "Marketing stratagi" ছাড়া একটি business বা brand সফলতার সাথে তাদের ব্যবসার মার্কেটিং করতে পারাটা সম্ভব না।
♦️Marketing এর বিভিন্ন definition আছে।
সব থেকে গুরুত্বপূর্ণ definition হলো:
🔷 Marketing হলো এমন একটি Management process যার মাধ্যমে কোন goods বা services একটি concept এর মধ্যে দিয়ে পন্যের আকারে গ্রাহকের কাছে চলে যাচ্ছে।
এটা হলো এমন এক business process যেখানে গ্রাহকের চাহিদা ও চাওয়া গুলোকে খুঁজে products ও services এর মাধ্যমে তাদের satisfy করা হয়।
তাছাড়া এভাবে ও বলা যায়-
Marketing হলো এমন একটি কৌশল, যার মাধ্যমে নিজের products এবং services এর প্রতি সম্ভাব্য গ্রাহকদের আগ্রহী করে তোলা হয়।
Marketing এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে "প্রক্রিয়া" বা "process"
এই সম্পূর্ণ process বিভিন্ন বিষয়ের সাথে জড়িত।
যেমন:
👉গবেষণা করা (researching)
👉প্রচার করা (promoting)
👉বিক্রি করা (selling)
👉প্রডাক্ট বা সার্ভিস গুলি বিতরণ করা (distributing)।
For Example:
মনে করেন, আপনি একটি নতুন smart phone তৈরি করার কথা ভাবছেন।
এখন, Market এ এতো ভালো কোম্পানি আছে যাদের Mobile গ্রাহকরা খুব পছন্দ করে।
তো লোকেরা আপনার মোবাইল কেন কিনবে?
এখানেই আসছে research করার বিষয়টি, যেখানে আপনার খুঁজে বের করতে হবে গ্রাহকের চাহিদা কি।
গ্রাহক কিরকম এবং কি কি Feature, Function বা কোন budget এর মোবাইল সহজে কিনবে।তা আপনার খুঁজে বের করতে হবে।
এরকম একটি মোবাইল তৈরি করার পর, আপনার করতে হবে promotion।
Product Promotion এর বিভিন্ন কৌশলের মাধ্যমে আপনার মোবাইল বা পণ্যের বিষয়টি লোকদের কাছে নিয়ে যেতে হবে।
এবং promotion এর মাধ্যমে আপনার গ্রাহকদের বোঝাতে হবে,
কেন তারা আপনার বানানো মোবাইল কিনবে? আপনার মোবাইল কিনলে তাদের কি লাভ হবে?
যদি আপনার বানানো মোবাইল গ্রাহকের চাহিদা পূরণ করে বা তাদের লাভ হয় তাহলে তারা অবশ্যই কিনবে।
শেষে product Promotion এর পর, আপনার কাজ থাকবে product selling এবং distributing।
এই সম্পূর্ণ প্রক্রিয়াকেই বলা হয় মার্কেটিং (Marketing process)।
No comments:
Post a Comment