Thursday, March 23, 2023

স্কিল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ কেন?

 স্কিল ডেভেলপমেন্ট কেন গুরুত্বপূর্ণ?


বর্তমান যুগে স্কিল ডেভেলপমেন্ট ছাড়া জীবন যাত্রার মান উন্নয়ন করা কঠিন। প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে প্রতিযোগিতাও দিন দিন বাড়ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্কিল ডেভেলপমেন্ট করা ছাড়া কোন বিকল্প নেই। যে যত বেশি স্কিল ডেভেলপ করবে, কর্মক্ষেত্রে সে তত এগিয়ে থাকবে।


বর্তমান সময়ে উচ্চশিক্ষা অর্জনের পরও বেশিরভাগ মানুষ বেকার। একাডেমিক পড়াশোনার সাথে ভালো কোন স্কিল না থাকায় অনেকে চাকরি পাচ্ছে না, অথবা পেলেও অল্প বেতনে কাজ করছে।


আমরা সবাই ভালো একটি ভবিষ্যৎ চাই। নিজের পছন্দের ক্যারিয়ারে যেতে স্কিল ডেভেলপমেন্ট গুরুত্বপূর্ণ একটি ধাপ। বিশেষ করে প্রতিযোগিতার বর্তমান যুগে যোগ্যপ্রার্থী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা সহজ নয়। বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা যত বাড়াতে পারবেন, ততই আপনার কাজের পরিধি বাড়ানো সম্ভব হবে।


বিভিন্ন কোম্পানি তাদের চাহিদা অনুযায়ী দক্ষ লোক পাচ্ছে না। আর তাই তারা অন্য দেশের দক্ষ কর্মীদের নিয়োগ করছে। সেই কারণে দেশের অনেক মানুষ বেকার থেকে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাছাড়া বেশিদূর যাওয়া সম্ভব হবে না। কারণ,


👉 Chang is not an option, change is mandatory.


ধরুন, আপনি লিখতে ভালোবাসেন, কনটেন্ট লিখেন। কিন্তু অন্য আরেকজন লেখার সাথে সাথে লেখাটি SEO friendly করে লিখতে পারে। এখন জব মার্কেটে উনি আপনার চেয়ে গিয়ে থাকবে শুধু তার একটি স্কিল এর জন্য। কারণ তার লেখা মানুষের কাছে পৌঁছানো সহজ।


আমরা পিছিয়ে আছি কেন?


আমাদের পিছিয়ে থাকার প্রধান কারণ হলো আমরা অন্যের অর্জন দেখে অনুপ্রাণিত হয়, কিন্তু আমরা চিন্তা করে দেখি না তারা কিভাবে সেই সাফল্য অর্জন করেছে। সমালোচনা না করে নিজের স্কিন ডেভেলপ করতে হবে। কারণ কষ্ট করলেই সাফল্য আসবে।


পিছিয়ে থাকার আরেকটি কারণ হলো আমরা নিজেদেরকে অবহেলা করি। যে কোন কিছুর জন্য সময় দিতে হবে। সকল বিষয় নিয়ে প্রচুর ঘাটাঘাটি করতে হবে। এতে করে আপনার আগ্রহ কোন বিষয় নিয়ে সেটি জানতে পারবেন। এরপর সেই বিষয়ে স্কিল ডেভেলপমেন্টের জন্য এগিয়ে যেতে হবে।


কি কি স্কিল ডেভেলপ করতে পারেন?


অনেক ধরনের স্কিল রয়েছে আপনি আপনার কাজ বা ইন্টারেস্ট এর উপর নির্ভর করে স্কিল ডেভেলপ করতে পারেন। বর্তমান যুগে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কিছু টেকনিক্যাল স্কিল জানা থাকলে কর্মক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। যে সকল বিষয়ে স্কিল ডেভেলপ করতে পারেন-


  • ডিজিটাল মার্কেটিং

  • এসইও

  • গ্রাফিক্স ডিজাইন

  • ওয়েব ডিজাইন

  • ভিডিও এডিটিং

  • কন্টেন্ট রাইটিং

  • অ্যাফিলিয়েট মার্কেটিং

  • গেম ডেভলপমেন্ট


এইসব স্কিল গুলোর মধ্যে যদি যেকোনো একটি সেক্টর নিয়ে আপনার স্কিল ডেভেলপ করেন, তাহলে কর্ম ক্ষেত্রে অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন। এছাড়াও যদি ফ্রিল্যান্সিং করেন তাহলেও অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন।


কর্ম ক্ষেত্রে যদি ভালো অবস্থান তৈরি করতে চান, তাহলে আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। আপনি যখন কর্ম ক্ষেত্রে যাবেন, অনেক মানুষের সাথে আপনার কথা বলতে হবে। আপনার দক্ষতার উপর অনেক কিছু নির্ভর করবে। যে প্রধান দুইটি জিনিস লক্ষ্য রাখতে হবে-


  • Fluent English speaking

  • Presentation skill,


ধরুন, আপনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে আছেন। সেখানে দেশি-বিদেশে অনেকের সাথে আপনাকে কাজ করতে হবে এবং সবার সাথে যোগাযোগ করতে হবে। একজন বিদেশী এমপ্লয়ীর (Employee) সাথে যখন আপনি কথা বলবেন আপনাকে অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে। আপনি যদি ভালো ইংরেজি বলতে পারেন এবং প্রেজেন্টেশন স্কিল ভালো হয় আপনি অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। কারণ তখন বাহিরের মানুষের সাথে যোগাযোগের জন্য কোন বাধা থাকবে না।


এছাড়াও বেশ কিছু কর্পোরেট স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। যা করলে আপনি জব সেক্টরে অন্যদের চেয়ে একধাপ এগিয়ে থাকবেন। যেমন:-


  • Microsoft Office

  • Excel

  • Accounting related software (QuickBooks, Tally)


বর্তমানে বেশিরভাগ প্রতিষ্ঠান প্রযুক্তি ব্যবহার করছে। তাই এসব যদি আপনি আগে থেকে শিখে রাখেন তাহলে কর্মক্ষেত্রে কাজ করতে অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও সৃজনশীল দক্ষতা বাড়ানোর জন্য শিখতে পারেন creative skill development. এইসব স্কিল এর মধ্যে রয়েছে-


  • লিখালিখি

  • স্কেচ

  • ফটোগ্রাফি

  • সিনেমাটোগ্রাফি

  • ইন্সট্রুমেন্ট


কোনটি আগে শুরু করবেন?


আপনি যখন চাকরির জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন।

আপনি যদি ফ্রেশার হন, তাহলে আপনার জন্য ডাক পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। কারণ কেউই ফ্রেশার নিয়োগ দিতে চায় না। তবে নিয়োগকারী যদি দেখে যে ফ্রেশার হওয়ার পরও আপনার অনেক টেকনিক্যাল স্কিল রয়েছে, তখন অবশ্যই আপনাকে কল করবে। তাই ফ্রেশারদের জন্য স্কিল ডেভেলপমেন্ট অনেক গুরুত্বপূর্ণ।




এখন শুরু করার আগে ভাবতে হবে আপনি কোন বিষয়ে দক্ষ। কোন বিষয়ে আপনার আগ্রহ আছে এবং কোন বিষয়ের উপর ক্যারিয়ার গড়তে চান। এর উপর ভিত্তি করে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে।


যদি আপনার নতুন কিছু করার ইচ্ছা থাকে এবং এই সেক্টরে ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে তাহলে আপনি #ডিজিটাল_মার্কেটিং, SEO, Graphic Design এই সকল কোর্সগুলো করতে পারেন। চাইলে কোর্স করে ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন।


আর যদি চাকরির বাজারে এগিয়ে থাকতে চান তাহলে একাউন্টিং রিলেটেড সফটওয়্যার (QuickBooks, Tally), Microsoft Office, Excel শিখতে পারেন।


আর যদি নিজের passion থেকে কিছু করতে চান তাহলে লেখালেখি, স্কেচ, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি এইসব skill develop করতে পারেন।


যেসব বিষয় মাথায় রাখতে হবে-


সর্বপ্রথম যে বিষয় মাথায় রাখতে হবে, তা হচ্ছে ধৈর্য ধরতে হবে। শেখার আগ্রহ থাকতে হবে, তা না হলে অনেক সমস্যা ফেইস করতে হবে। এরপর ঠিক করতে হবে আপনি কোন সেক্টরে আগ্রহী। তাছাড়া যতই চেষ্টা করুন না কেন, কোন লাভ হবে না।


শেষ কথা-


সর্বশেষ যে কথা মাথায় রাখতে হবে, তা হল অবশ্যই আপনাকে লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্য ঠিক না করলে সঠিক পথে আগানো যায় না। যাই করুন না কেন সময় নিয়ে করুন। অল্পতে হাল ছেড়ে দেয়া যাবে না। সফলতা সহজে আসে না, এর জন্য চেষ্টা করতে হয়। তবে চেষ্টা করলে সাফল্য অবশ্যই আসবে।





Wednesday, March 8, 2023

ফেসবুক পিক্সেল কি? কিভাবে ফেসবুক পিক্সেল ব্যবহার করবেন?

 ফেসবুক পিক্সেল কি? (What is Facebook Pixel)


আমরা যারা অনলাইন বিজ্ঞাপনের সাথে জড়িত আছি তাদের মোটামুটি Google Analytics সম্পর্কে ধারণা রয়েছে। গুগলের এই ফ্রি টুলটির মাধ্যমে আমরা জানতে পারি আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিটর রয়েছে আর তারা কোন এলাকা থেকে এসেছে, তাদের বয়স কত ইত্যাদি। তবে এটুকু ধারণা দিয়ে আমরা ব্যবসাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এর পাশাপাশি জানতে হবে এই ভিজিটররা ওয়েবসাইটে এসে ঠিক কি করছে? কোন পণ্যটি বেশি পছন্দ করছে এবং কোন বয়সের ভোক্তা কোন পণ্য ক্রয় করছে এমন বিস্তারিত রিপোর্ট আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে পেতে পারবো। ফেসবুক পিক্সেল মূলত একটি টুলস যা ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ভিজিটরা কি করছে তার ট্র্যাক করে একটি analytics report জেনারেট করতে পারবেন।


ফেসবুকের এই আপডেটটি সম্পর্কে এখনো অনেকেই তেমন একটা না জানলেও চমৎকার এই টুলস টি ব্যবহার করে ব্যবসার অনেক বেশি প্রসার করা সম্ভব। এছাড়া বর্তমান অনলাইন বিজ্ঞাপন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর একটি অন্যতম মাধ্যম হলো social media marketing


যারা ফেসবুক বুষ্টের মাধ্যমে আর আগের মত সেল পাচ্ছেন না, তারা এই ফেসবুক পিক্সেল ব্যবহার করে দেখুন। আমরা অনেকেই ফেসবুকে শুধু একটা পোস্ট দিয়ে দেই অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে মনে করি কাজ শেষ। এতে যে একদম সফলতা আসে না তা কিন্তু নয় তবে এসব ফেসবুকের ক্যাম্পেইন গুলো আরো অনেক বেশি কার্যকর করা যায় ফেসবুক পিক্সেলের ব্যবহার করে। বড় বড় মার্কেটর দের বিজ্ঞাপন গুলোর সফলতার অন্যতম গোপন রহস্য হলো এই ফেসবুক পিক্সেল। আপনি যদি একজন মার্কেটার নাও হয়ে থাকেন তবুও এই পিক্সেলের মাধ্যমে আপনার ব্যবসা কে আরও অনেক বেশি লাভজনক করে গড়ে তুলতে পারবেন। এর মাধ্যমে আপনি ফেসবুক বিজ্ঞাপন বা বুষ্টের সর্বোত্তম ব্যবহার করতে পারবেন।


নাম পিক্সেল কেন রাখা হলো?


পিক্সেল শব্দটা শুনে হয়তো অনেকে ভেবে থাকেন এটি মূলত ছবি এই রিলেটেড কিছু একটা সাথে সম্পৃক্ত। ধারণাটি কিছুটা হলেও ঠিক। ফেসবুক পিক্সেল ওয়েবসাইটের এক পিক্সেল সমপরিমাণ জায়গা দখল করে নেয়। আর সেই জায়গা থেকে প্রত্যেকবার যখন ইমেজ লোড হতে থাকে, যাবতীয় তথ্যাবলী আপনার ফেসবুকের এড ম্যানেজারের মাধ্যমে সংগৃহীত হতে থাকে।


পিক্সেলের সংগৃহীত তথ্য কেন এত গুরুত্বপূর্ণ?


আপনি বিজ্ঞাপন বিশেষজ্ঞ হন অথবা নিজের ব্যবসার মালিক হন, আপনার কাছে তথ্য এবং উপাত্ত খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি মিষ্টি বিক্রয় করেন, এখন ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে নিজের ব্যবসার প্রসার করতে চাচ্ছেন। বিজ্ঞাপন দিচ্ছেন আর সেখান থেকে বিক্রয়ও হচ্ছে, কিন্তু দিনশেষে দেখা যাচ্ছে আপনার বিজ্ঞাপন খরচ আর লাভের পরিমাণ একই। এখন কি করবেন? ঠিক এখানেই আসে ফেসবুক পিক্সেলের ভূমিকা। ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি যে বিজ্ঞাপন দিয়েছেন সেটার যাবতীয় তথ্য জানতে পারবেন। ধরুন আপনি জানতে পারলেন যে ১৬-২৫ বছর বয়সী কেউ আপনার পণ্য তেমন একটা ক্রয় করছে না। ২৬-৩৫ বছর বয়সীরা পন্য বেশি ক্রয় করছে। আর তারা বেশিরভাগই ঢাকার অধিবাসী। তাহলে তো আপনার ১৬-২৫ বছর বয়সীদের কাছে বিজ্ঞাপন দেয়ার প্রয়োজন নেই। এই অতিরিক্ত খরচটি কমিয়ে নিয়ে এসে, সেই বিজ্ঞাপনের টাকা ২৬-৩৫ বছর বয়সীদের কাছে বেশি পৌঁছে দিতে পারবেন এবং স্বাভাবিকভাবেই আপনার পণ্যের বিক্রয়ও ব্যাপক হারে বৃদ্ধি পাবে।


আবার দেখা গেল এই ২৬-৩৫ বছর বয়সীদের বেশিরভাগ মানুষই কেবল শুক্রবার এবং শনিবার আপনার পণ্যটি ক্রয় করছে। এখন রবিবার থেকে বৃহস্পতিবার এর বাড়তি বিজ্ঞাপন খরচটিও যদি আপনি শুক্রবার এবং শনিবারের বিজ্ঞাপনের মাধ্যমে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন তাহলে আপনার বিক্রয় আরো বৃদ্ধি হবে। ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি এই ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং আপনার কনজিউমার দের যাবতীয় তথ্য গুলো খুব সুন্দর সাজানো গোছানো অবস্থায় পেয়ে যাবেন এই তথ্যগুলো কাজে লাগিয়ে বিজ্ঞাপনের খরচ বাদ দিয়েও অনেক বেশি লাভবান হতে পারবেন।


ফেসবুক পিক্সেলের কাজ কি?


ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি নিজের করা বিজ্ঞাপন ক্যাম্পেইন গুলোকে আরও অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে আরো বেশি লাভজনক করে তুলতে পারবেন ফেসবুক পিক্সেলের মাধ্যমে আরো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাবেন-


  • কে ক্রয় করছে, কখন ক্রয় করছে ইত্যাদি তথ্য পাবেন।
  • কতজনের কাছে বিজ্ঞাপন পৌঁছেছে আর তাদের মধ্যে কয়জন ক্রয় করেছে।
  • তথ্য উপাত্তের উপর ভিত্তি করে নিজের পণ্যের জন্য আলাদা অডিয়েন্স টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারবেন।
  • একটি ক্যাম্পেইন হতে প্রাপ্ত তথ্য আপনি বারবার কাজে লাগাতে পারবেন।


আপনার ভোক্তাদের হতে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে নিজের ব্যবসাকে আরও অনেক সমৃদ্ধ করতে পারবেন। যেমন একটু আগেই বলেছিলাম আপনি যখন দেখতে পাচ্ছেন যে ১৬-২৫ বছর বয়সী কেউ আপনার পণ্য ক্রয় করছে না, তখন সেই বয়সীদের আকৃষ্ট করার জন্য অন্য কোন পণ্য বিক্রয় করতে পারেন। এই তথ্য এবং উপাত্ত আপনাকে নতুন ভাবে ভাবার অবকাশ করে দিবে।


ফেসবুক পিক্সেল কিভাবে ইন্সটল করতে হয়?


প্রত্যেকটি পিক্সেল অন্য পিক্সেল থেকে একদমই ভিন্ন হয়ে থাকে এবং প্রত্যেকটির আলাদা আইডি নাম্বার দেয়া থাকে। যাতে করে একটির তথ্য অন্য পিক্সেলের তথ্যের সাথে মিক্স না হয়ে যায়।


প্রথম পিকসামটি তৈরি করার জন্য প্রথমে ফেসবুক বিজনেস ম্যানেজারে লগইন করতে হবে। উপরের ডানদিকে মেনু বাটনে ক্লিক করে এবং ড্রপ-ডাউন মেনু থেকে "pixels" লেখাটির উপর ক্লিক করতে হবে। তাহলে একটি উইন্ডো ওপেন হবে, যেখানে এই পিক্সেল তৈরির প্রক্রিয়াটি শুরু করতে পারবেন।


এখানে "create a pixel" লেখাটিতে ক্লিক করুন। এরপর আরেকটি উইন্ডো চলে আসবে সেখানে আপনার পিক্সেলের নাম অর্থাৎ নিজে বোঝার সুবিধার্থে আপনি এই পিক্সেলটির যে নাম রাখতে চান সেটা দিন এবং আপনার ওয়েবসাইটের url দিয়ে দিন।


আপনি যখনই নাম আর url দিয়ে ডানপাশের নিচের "create" বাটনে ক্লিক করবেন সাথে সাথেই ফেসবুক আপনার জন্য একটি স্নিপেড কোড তৈরি করে ফেলবে। এখন আপনাকে এই কোডটি আপনার ওয়েবসাইটে প্লেস করতে হবে, যাতে ফেসবুক পিক্সেল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারে। আপনার ওয়েবসাইটে পিক্সেল কোডটি তিন ভাবে প্লেস বা ইন্সটল করতে পারবেন:


১/ আপনি নিজেই এই কাজটি করতে পারেন।


২/ বিস্তারিত একজন ডেভলপারকে দিতে পারেন, যাতে তিনি কোডটি আপনার ওয়েবসাইটে প্লেস করে দেন।


৩/ Google tag ম্যানেজারের সাথে আপনার ফেসবুক একাউন্টটি কানেক্ট করে নিতে পারেন। তবে এক্ষেত্রে আপনার google tag ম্যানেজারকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে হবে।


আপনি নিজে যদি facebook pixel ইন্সটল করতে চান তাহলেও দুই পদ্ধতিতে আপনি কাজটি করতে পারবেন।


প্রথমত আপনি যদি wix, Squarespace, Weebly এর মত ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে থাকেন তাহলে সেখানে আপনি ফেসবুক পিক্সেল কোড প্লেস করার জন্য অপশন পাবেন। সেখানে আপনি জাস্ট ফেসবুক পিক্সেলের কোডটি প্রবেশ করে "save" বাটনে ক্লিক করে দিবেন। আর কিছু করতে হবে না।


তবে আপনি যদি আরেকটু জটিল কোন ওয়েবসাইট নিয়ে কাজ করেন, যেমন নিজস্ব কাস্টম ভাবে কোড করে ওয়েবসাইট তৈরি করেন অথবা ওয়ার্ডপ্রেসের মতো ওয়েবসাইট বিল্ডার নিয়ে কাজ করেন তাহলে আপনাকে একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে।


ফেসবুক পিক্সেলের কোড কপি করার সেই জায়গায় একটি অপশন পাবেন সেখান থেকে স্ক্রিপ্টটি আপনাকে কপি করে নিতে হবে। আপনার ওয়েবসাইটের HTML এর হেডার ট্যাগ এর মধ্যে এই স্ক্রিপ্টটি কপি পেস্ট করে দিতে হবে। অতঃপর আপনার ওয়েবসাইটের এডিটর সেভ করে নিতে হবে।


ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেটাপ করে নেওয়ার পর আপনি যে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে চান তার উপর একটি করে ইভেন্ট তৈরি করতে হবে। যেমন যদি বিক্রয়ের তথ্য চান তাহলে আপনাকে বিক্রয়ের উপর ইভেন্ট তৈরি করতে হবে। এভাবে আপনি লোকেশন, যোগাযোগ, সার্চ, পেজ ভিউ ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য আলাদা করে ইভেন্ট তৈরি করে নিবেন।


এই ধরনের ইভেন্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে:


স্ট্যান্ডার্ড ইভেন্ট

কাস্টম ইভেন্ট


স্ট্যান্ডার্ড ইভেন্ট কিভাবে সেট-আপ করতে হয়


যদি wix, Squarespace এর মতো ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে থাকেন তাহলে সেখানে খুব সহজেই ইভেন্ট তৈরি করার এমন অপশন পেয়ে যাবেন। তবে, যদি ওয়ার্ডপ্রেস বা কাস্টম ওয়েবসাইট ব্যবহার করেন তাহলে এই ইভেন্ট তৈরি করার জন্য ফেসবুক হেল্প সেন্টারের সহযোগিতা গ্রহণ করতে হবে। পিক্সেল রিলেটেড ফেসবুক হেল্প সেন্টারে বিভিন্ন ধরনের ইভেন্টের জন্য আলাদা সিঙ্গেল লাইন কোড রয়েছে। সেই কোডটি আপনি জাস্ট আগের কোডের মধ্যে কপি পেস্ট করে দিবেন।


কাস্টম ইভেন্ট কিভাবে তৈরি করতে হয়


আপনি যদি স্ট্যান্ডার্ড ইভেন্টের বাইরেও অন্য কিছু ট্র্যাক করতে চান তাহলে কাস্টম ইভেন্ট ব্যবহার করতে হবে। আর কাস্টম ইভেন্ট আপনার ওয়েবসাইটের খুব কম তথ্যই ফেসবুকের সাথে শেয়ার করে থাকে। আপনার কাছে নিজের ওয়েবসাইটের প্রাইভেসি যদি অনেক গুরুত্বপূর্ণ কোন ইস্যু হয়ে থাকে তাহলে কাস্টম ইভেন্ট ব্যবহার করতে পারেন।


তবে স্ট্যান্ডার্ড ইভেন্ট এর মত কাস্টম ইভেন্ট অতটা সহজ নয় বরং এই বিষয়ে অভিজ্ঞ একজন ডেভেলপার অথবা কোডিং এক্সপার্ট এর সাহায্য নিতে হবে। একদম ইউনিক ভাবে তৈরি করা কোডের মাধ্যমে এই কাস্টম ইভেন্ট তৈরি করে নিতে হয়। যার জন্য আপনাকে ফেসবুক পিক্সেল রিলেটেড অনেক এডভান্স লেভেলের কোডিং সম্পর্কে ধারণা রাখতে হবে।


তবে তাৎক্ষণিকভাবে যদি কোন ডেভলপার না থাকে, তাহলে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেও ফেসবুক পিক্সেল সেট-আপ করে নিতে পারেন। কিভাবে একটি কাস্টম ইভেন্ট তৈরি করতে পারবেন সেই প্রসেস সম্পর্কে বিস্তারিত তথ্য গুগল ট্যাগ ম্যানেজার এর মধ্যে পেয়ে যাবেন।


সম্পূর্ণ সেট আপ প্রসেসটি শেষ করে ফেলার পর Facebook Pixel Helper Chrome Extension এর মাধ্যমে সেই পিক্সেলটি কাজ করছে কিনা সেটা দেখে নিতে পারেন।


এই এক্সটেনশন এর মধ্যে সিগনাল পাবেন। যদি আপনাকে গ্রিন সিগন্যাল দেয়া হয় তাহলে বুঝতে হবে সবকিছু স্বাভাবিকভাবে কাজ করছে। এখন ফেসবুক বিজ্ঞাপন থেকে চমৎকার সব তথ্য সংগ্রহ করে নিতে পারবেন।


পরিশেষে, আপনি যদি একদম কোডিং রিলেটেড অনেক এক্সপার্ট কেউ না হয়ে থাকেন তাহলে স্ট্যান্ডার্ড ইভেন্টের মাধ্যমেই ফেসবুক পিক্সেল ব্যবহার করার চেষ্টা করুন। স্ট্যান্ডার্ড ইভেন্টের মাধ্যমে কিন্তু জরুরি প্রায় সব ধরনের তথ্য এবং উপাত্তই সংগ্রহ করা যায়। নিজের ব্যবসার প্রচার এবং প্রসারের জন্য ফেসবুক পিক্সেল বর্তমানে খুব চমৎকার একটি মাধ্যম। 


আর প্রযুক্তির এই সময়ে প্রযুক্তিকে আর অবহেলা নয়। 

নিজের সমৃদ্ধির জন্যই #ডিজিটাল_মার্কেটিং শিখুন এবং ব্যবসার সুদূর প্রসারী ফলাফল উপভোগ করুন। 










Thursday, March 2, 2023

ইমেইল মার্কেটিং কি? (Email Marketing)

 ইমেইল মার্কেটিং কি? (Email Marketing)


ইমেইল মার্কেটিং জানার আগে জানতে হবে মার্কেটিং কাকে বলে। মার্কেটিং মানে হলো, বিভিন্ন রকমের মাধ্যম উপায় বা প্রক্রিয়ার দ্বারা নিজের ব্যবসা (business), পণ্য (product) বা যে কোন সার্ভিস (service) এর প্রচার করা বা বিক্রি করার চেষ্টা করা।


এখন, যেই পণ্য (product), অফার (offer), ব্যবসা (business) বা সেবার (service) প্রচার(promotion) বা মার্কেটিং ইমেইলের মাধ্যমে করা হয় সেই মার্কেটিং এর প্রক্রিয়াকেই ইমেইল মার্কেটিং (email marketing) বলা হয়। ইমেল মার্কেটিং হচ্ছে প্রথাগত ডিজিটাল মার্কেটিং এর একটু পুরনো কিন্তু কার্যকরী উপায় এবং এটি ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট মার্কেটিং এর একটি অনেক বিখ্যাত মাধ্যম।


প্রমোশন বা মার্কেটিংয়ের জন্য আমরা ইমেইলের ব্যবহার সাধারণভাবেই করি। যেভাবে কাউকে একটি ইমেইল পাঠাই ঠিক সেভাবেই। কিন্তু আমরা একটি মেইল কেবল একজনকেই one-to-one পাঠায়। অথচ, ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা একটি ইমেইল অনেকজনকেই একসাথে পাঠিয়ে দেয়। এতে আপনি একটি ইমেইলের দ্বারা নিজের প্রোডাক্ট, বিজনেস বা সেবার বিষয়ে হাজার হাজার লোকদের কাছে একসাথে প্রচার করতে পারবেন। এই প্রক্রিয়াকে email broadcasting ও বলা হয়।


ট্রানজেকশনাল ইমেইল মার্কেটিং কি?


ইমেইল মার্কেটিং এ পুরাতন কাস্টমারদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করাটা খুবই জরুরী। আর যারা আপনার পণ্য একবার হলেও কিনেছে, মনে রাখবেন, তারা আপনাকে বিশ্বাস করেছে, তাই তারা কিনেছে। 

এখন যদি তাদের কাছে নতুন করে কোন পণ্য বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনাকে তাদের সাথে কানেক্টেড থাকতে হবে। আর পুরনো কাস্টমারদেরকে টার্গেট করে নতুন ইমেইল মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে ইমেইল পাঠানোর প্রসেসকেই ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রানজেকশনাল ইমেইল মার্কেটিং বলা হয়।


ডাইরেক্ট ইমেইল মার্কেটিং কি?


এটিও ইমেইল মার্কেটিং এর অন্যতম একটি মাধ্যম। এটি নতুন পণ্যের প্রমোশন কিংবা নতুন কাস্টমার খুঁজে বের করার কাজে ব্যবহার করা হয়। নতুন নতুন মানুষের ইমেইলে পণ্যের অফার কিংবা ব্যবসা সম্পর্কে জানিয়ে ইমেইল করা হয় এই পদ্ধতিতে। আর এই যে সরাসরি কোন মানুষকে ইমেইল করা হয়, তাই এটিকে ডাইরেক্ট ইমেল মার্কেটিং বলা হয়। 

তবে এই মার্কেটিং কিছুটা আলাদাভাবে করতে হয়। আপনাকে রিসার্চ করে বের করতে হবে কোন ধরনের মানুষ আপনার পণ্য কিনতে আগ্রহী হবে, আর তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য থাকতে হবে আপনার কাছে। আপনার একটি বড় ইমেল লিস্ট থাকতে হবে, যে লিস্ট ধরে ধরে আপনি ইমেইল করবেন। একটি কথা জেনে রাখুন, আপনি রিসার্চ এর পেছনে যত বেশি সময় দিবেন, তত বেশি লিভ জেনারেশন হবে, তত বেশি আপনার পণ্যের বিক্রি বৃদ্ধি পাবে।


ইমেইল মার্কেটিং এর প্রয়োজনীয় বিষয়াবলী


আপনি চাইলেই ইমেইল মার্কেটিং করতে পারবেন না। আপনাকে অবশ্যই বেশ কিছু জিনিস জেনে, বুঝে, শিখে তারপর ইমেল মার্কেটিং এ নামতে হবে। এছাড়া আপনি এই ধরনের ডিজিটাল মার্কেটিং এ সফল হতে পারবেন না।

ইমেইল মার্কেটিং এর প্রয়োজনীয় বিষয়াবলী গুলো:


ইমেইলের লিস্ট তৈরি করুন-


ইমেইল মার্কেটিং করতে গেলে সবচেয়ে জরুরী যে বিষয়ে মনোযোগ দিতে হবে, সেটি হচ্ছে একটি ভেরিফাইড ইমেইল লিস্ট। আপনার কাছে যদি ইমেইল লিস্টই না থাকে তাহলে আপনি কোনভাবে ইমেইল মার্কেটিং করতে পারবেন না। বিভিন্নভাবে এই ইমেইল কালেক্ট বা কেনা যায়। এই কালেক্ট করা কিংবা কিনা ইমেইলগুলো ইমেইল লিস্টে যুক্ত করতে হবে। এই যুক্ত করাটা জরুরী যে কোন ইমেল মার্কেটিং ক্যাম্পেইন চালানোর জন্য।


আপনার কাজের জন্য টেমপ্লেট নির্বাচন করুন-


মানুষ এখন মিনিমাম এবং আকর্ষণীয় এই দুইটা বিষয় একসাথে পছন্দ করে। আপনার ইমেইলের টেমপ্লেট যত সুন্দর হবে তত বেশি মানুষ ইমেইল পড়ে আপনার ওয়েবসাইটে কিংবা ল্যান্ডিং পেজে কিংবা প্রোডাক্ট পেজে আসতে স্বাচ্ছন্দ বোধ করবে।


আর এই কাজটি সহজে করে দিবে ইমেইল টেমপ্লেট। ইমেইল টেমপ্লেট হচ্ছে, আগে থেকে প্রস্তুত করে রাখা এমন কিছু ডিজাইন যা অনেক রিসার্চ করার পরে ইমেইল মার্কেটিং স্পেশালিস্টরা এবং ডিজাইনাররা বানিয়েছে।


আপনি এখান থেকে আপনার পণ্যের সাথে যায় এমন যে কোন একটি টেমপ্লেট চয়েজ করে আপনার ইমেইলটি ডিজাইন করে ফেলতে পারবেন। জেনে রাখা ভালো যে, একটি সুন্দর এবং আকর্ষণীয় কাস্টম ইমেইল ডিজাইন আপনার পণ্যের বিক্রি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। 


আর টেমপ্লেট ইউজ করলে আপনার নিজের ডিজাইন করার কষ্ট কমে যাবে, তাছাড়া সময় বেঁচে যাবে। যা আপনি আপনার ব্যবসার অন্যান্য জরুরী কাজে ব্যয় করতে পারবেন।


আকর্ষণীয় মেসেজ লেখার চেষ্টা করুন-


একটি ইমেইলের মূল বিষয় হচ্ছে এর ভেতরে থাকা কনটেন্ট। ভালো ডিজাইন আপনার কাস্টমারকে ইমেইল পড়তে সুবিধা দিবে, কিন্তু ইমেইলের মধ্যে থাকা কনটেন্ট যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু মানুষ স্বাভাবিক ভাবেই ইমেইল না পড়ে বের হয়ে যাবে।


ইমেইলের কনটেন্ট এর প্রতি খুবই গুরুত্ব দেয়া উচিত। প্রফেশনাল রাইটার দিয়ে ইমেইল লিখিয়ে নেওয়ার ব্যাপারে ভাবতে হবে। তবে যদি নিজে লিখতে পারেন, তাহলে আপনি নিজেই ইমেইল লিখে ফেলতে পারেন।


ইমেইল লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে, কাস্টমার যেন আপনার ইমেইল পড়ে আপনার পণ্যের ব্যাপারে আকৃষ্ট হয়ে সেখান থেকে ক্লিক করে আপনার প্রোডাক্ট পেজে চলে আসে। কোন কাস্টমার যদি আপনার ইমেইল পড়ে আপনার প্রোডাক্ট পেজে না আসে আর না কিনে, তাহলে কিন্তু এই ইমেইল মার্কেটিং আপনার জন্য ভালো না হতেও পারে।


তাই ইমেইলের মধ্যে সঠিকভাবে কল টু একশন বাটন দেয়া, কাস্টমার আকৃষ্ট হবে এমন ইন্টারেক্টিভ টেক্সট অ্যাড করতে হবে। আর প্রফেশনালি ইমেইলকে অপটিমাইজ করতে হবে।


সঠিক সময়ে ইমেইল পাঠান-


আপনি হয়তো ভাবতে পারেন যে, ইমেইল তো যে কোন সময়েই পাঠানো যায়। তাহলে আবার সময় মেনে কেন ইমেইল পাঠাতে হবে? আসলে মানুষ যখন অ্যাক্টিভ থাকে, কিংবা একটু ফ্রি থাকে সেসব টাইমে কিন্তু তারা মোবাইল হাতে নিয়ে বিভিন্ন এপ্লিকেশন দেখে থাকে।


তাই যদি সেই সময়গুলোতে কাস্টমারদের কি ইমেইল করতে পারেন, তাহলে আপনার ইমেইল ওপেন হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যেমন মাঝ রাতে সবাই ঘুমিয়ে থাকে, তাহলে এই সময় যদি আপনি ইমেইল করেন তো আপনার ইমেইল কে দেখবে? আসলে কেউই না। আপনার ইমেল আরো অনেকের ইমেইলের ভিড়ে হারিয়ে যাবে।


তবে স্বাভাবিকভাবে ধরা হয় যে, অফিস টাইম কিংবা সন্ধ্যার সময় মানুষ অনলাইনে বেশি থাকে। তাই যদি সফলভাবে ইমেইল মার্কেটিং করতে চান তাহলে আপনাকে সময়ের বিষয়টা গভীরভাবে চিন্তা করতে হবে। ভালোভাবে রিসার্চ করে তারপরে ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন চালু করতে হবে।


ইমেইল মার্কেটিং করে কি কি লাভ পাবেন?


আসলে যদি ইমেইল মার্কেটিং শিখতে পারেন, তাহলে এই ইমেইল মার্কেটিং করেই অনেক কিছু করতে পারবেন। আপনি নিজে নিজে বিভিন্ন কোম্পানির পণ্যের মার্কেটিং করে এফিলিয়েট কমিশন আয় করতে পারেন। কিংবা নিজের ব্যবসা থাকলে, আপনার পণ্যের জন্যও ইমেইল মার্কেটিং করে পণ্যের বিক্রি বাড়িয়ে নিতে পারেন। ইমেইল মার্কেটিং করে কি কি লাভ হতে পারে: 


১. ইমেইল মার্কেটিং এর মাধ্যমে নতুন নতুন কাস্টমার পেতে পারেন।


২. ইমেইল মার্কেটিং করে আপনার ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর নিয়ে আসতে পারেন।


৩. ইমেইল মার্কেটিং করে আপনি আপনার নতুন নতুন জিনিস সম্পর্কে মানুষকে জানাতে পারবেন। আর তারপর তারা আকৃষ্ট হয়ে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে।


৪. অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন পণ্যের ইমেল মার্কেটিং করে অনেক টাকা আয় করতে পারবেন।


ইমেইল মার্কেটিং কিভাবে শুরু করবেন?


ইমেইল মার্কেটিং এ সফল হতে হলে আপনাকে বিভিন্নভাবে কাস্টমারের সাথে কানেক্টেড থাকতে হবে। নির্দিষ্ট একটি সময় পর পর তাদের ইমেইলে আপনার নতুন নতুন অফার কিংবা বিজনেসের নতুন আপডেট সম্পর্কে জানাতে হবে। এইভাবে আপনি ডিজিটালি তাদের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। ইমেইল মার্কেটিং করতে গেলে কিভাবে শুরু করতে হবে:


টেকনিক্যাল স্কিল


যদি একজন ভালো ইমেইল মার্কেটার হতে চান তাহলে আপনাকে টেকনোলজিক্যালি স্কিলড হতে হবে। এছাড়া ডিজিটাল ইন্ডাস্ট্রিতে কোনোভাবে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তার মানে এই না যে, প্রোগ্রামিং কিংবা কোডিং জানতে হবে‌। আসলে ইমেল মার্কেটিং এর অনেক কিছুই অটোমোশন মাধ্যমে করা সম্ভব। তাই যদি সেগুলো সম্পর্কে জেনে রাখেন বা কিভাবে শিখতে হয় বা করতে হয় সেটা যদি রপ্ত করতে পারেন, তাহলে আপনার অনেক বড় বড় কাজই সহজ হয়ে যাবে।


ধরুন আপনার কাছে ১০০০০ মানুষের ইমেইল আছে, এখন যদি একটি একটি করে ইমেইল পাঠাতে চান তাহলে ভেবে দেখুন তো ইমেইল গুলো পাঠাতে কতদিন লাগবে। এই জায়গাতেই অটোমোশন জানতে হবে। বিভিন্ন ইমেইল মার্কেটিং টুল বা সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে নিমিষেই হাজার হাজার মানুষের কাছে একসাথে ইমেইল পাঠানো যায়।


এরপর ধরুন আপনি চাচ্ছেন, প্রথমবার ইমেইল পাঠানোর পরে যারা আপনার ইমেইল ওপেন করবে তাদেরকে অটোমেটিক্যালি আরেকটি ইমেইল পাঠানো হবে। এই কাজটিও অটোমোশনের মাধ্যমে করতে হবে। এরকম অনেক ফিচার ব্যবহার করতে পারবেন তবে আপনাকে শিখে নিতে হবে।


কমিউনিকেশন স্কিল


মনে রাখবেন আপনার কমিউনিকেশন স্কিল যতো ভাল, আপনি তত ভাল মার্কেটার হতে পারবেন। নিজের বিজনেস কিংবা পণ্যটিকে সঠিক কাস্টমারের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরাটা অনেক বড় একটি বিষয়। আর যোগাযোগ করার স্কিন যদি ভালো না হয় তাহলে এই কাজটি সঠিকভাবে করতে পারবেন না।


আপনি যে ইমেইলটি লিখবেন, সেটি কাস্টোমাররা পড়ে যদি পণ্যটি কিনতে আগ্রহী না হয় তাহলে কিন্তু সব কষ্ট বৃথা হয়ে যাবে। তাই কমিউনিকেশনের ব্যাপারে স্কিল্ড হতে হবে। 


সঠিক কনটেন্ট নির্বাচন


ডিজিটাল কনটেন্ট অনেক ধরনের হয়ে থাকে। যেমন, টেক্সট কনটেন্ট, গ্রাফিক কন্টেন্ট, ভিডিও কনটেন্ট, ওডিও কন্টেন্ট ইত্যাদি। আপনাকে রিসার্চ করে বের করতে হবে, আপনার কাস্টমাররা কোন ধরনের কনটেন্ট বেশি পছন্দ করে‌। এছাড়া বিভিন্ন ধরনের কন্টেন্ট ব্যবহার করে ক্যাম্পেইন চালিয়ে বের করতে পারেন যে কোন ধরনের কনটেন্ট থেকে বেশি প্রফিট আসছে। তারপর সেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন।


তবে আপনার পণ্যের উপর নির্ভর করবে কোন ধরনের কনটেন্ট দিলে বিক্রয় (sale) বেশি হবে। তাই আপনাকে খুব ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে এছাড়া আপনার ক্যাম্পেন বিফল হবার একটি সম্ভাবনা থেকে যায়।


ইমেইল মার্কেটিং করার নিয়ম


ইমেল মার্কেটিং মানে অন্য ইমেইল আইডিতে নিজের বানানো ইমেইল পাঠানো। কিন্তু এই ইমেইল মার্কেটিং করার জন্য gmail, yahoo বা outlook এর মতো সার্ভিস ব্যবহার করা যাবে না।


কারণ, জিমেইল বা অন্য ফ্রি ইমেইল একাউন্ট থেকে কেবল কিছু নির্ধারিত সংখ্যায় ইমেইল পাঠাতে পারবেন। এবং এটাও হতে পারে যে একসাথে হাজার হাজার লোকদের ইমেইল পাঠানোর জন্য email spamming এর সন্দেহে আপনার ইমেইল একাউন্ট gmail, yahoo বা outlook দ্বারা ব্লক করিয়ে দেয়া যেতে পারে।


এর জন্য আপনাকে email marketing tools বা website ব্যবহার করতে হবে। অনলাইন ইন্টারনেটে অনেক email marketing tools রয়েছে যেগুলো ব্যবহার করে একসাথে হাজার হাজার লোকদের ইমেইল পাঠিয়ে নিজের বিজনেসের মার্কেটিং করতে পারবেন।


বিভিন্ন ইমেইল মার্কেটিং টুলস


ইমেল মার্কেটিং এর অনেক টুলস এবং সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে আপনি সফলভাবে আপনার ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন চালাতে পারবেন। তবে সেইসব tools সম্পর্কে না জেনে ব্যবহার না করাই ভালো। বাজারে দুই ধরনের টুলস আছে, ফ্রি এবং পেইড। আবার পেইড টুলগুলো অনেক সময় এক মাস বা এক সপ্তাহের জন্য ফ্রিতে ব্যবহার করতে দেয়া হয়। এতে আপনার যদি ভালো লাগে তাহলে তাদের সাবস্ক্রিপশন কিনে নিয়ে ব্যবহার করতে পারেন। কয়েকটি পপুলার ইমেইল মার্কেটিং টুলস এর নাম:


FeedBurner

MailChimp

Constant Contact

SendPress

SendinBlue

Drip

ConvertKit

AWeber

MilerLite

GetResponse 


ইমেইল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি অন্যতম মাধ্যম। আপনি যদি সঠিকভাবে ইমেইল মার্কেটিং শিখতে পারেন তাহলে আপনি এখানে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। এমন অনেক কোম্পানি আছে যারা ইমেইল মার্কেটারদের কাছ থেকে কাস্টমারের ইনফরমেশন কিনে থাকেন। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং এ ইমেইল মার্কেটিং এর জুড়ি অনেক।


বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন, Fiverr, Upwork, PeoplePerHour, Freelancer.com ইত্যাদির মতো জনপ্রিয় মার্কেটপ্লেসে কাজের মাধ্যমে আয় করতে পারবেন। Fiverr এ ইমেল মার্কেটিং এ ৩৪৯৬ সার্ভিস রয়েছে। যেখানে ২০ ডলার থেকে শুরু করে প্রিমিয়ামে ২৫০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।




মোটিভেশনাল গল্প

একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্যে অর্থ সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিলো না, সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্...